1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

১ টাকা কমলো ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

 

দিগন্ত ডেস্ক।।ভোক্তা পর্যায়ে আবারও কমলো এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পর পর চার মাস এলপিজির দাম বৃদ্ধির পর এবার একটু কমলো।মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দেয়।দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, প্রতি কেজি এলপিজির দাম এ মাসের জন্য ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই এটা কার্যকর হবে।এর আগে সেপ্টেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা করা হয়, আগস্ট মাসে ছিল ১ হাজার ৩৭৭ টাকা।এদিকে আজ থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজি প্রতি ১১৭ টাকা ৪৯ পয়সা থেকে কমিয়ে ১১৭ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে।এদিকে অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৬ টাকা ৮৪ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা সেপ্টেম্বর মাসে ছিল ৬৫ টাকা ২৬ পয়সা।বিইআরসি জানায়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৬৩১ দশমিক ৭৫ মার্কিন ডলারে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park