1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বন্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বন্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (২৩ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌথ ভাবে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।এসময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী জানান,পলিথিন/ পলিপ্রপাইলিনের তৈরি শপিং ব্যাগ উৎপাদন বাজারজাতকরণ ব্যবহার আইননত নিষিদ্ধ। আগামী ১ নভেম্বর ২০২৪ হতে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, নিষিদ্ধ পলেথিনের শপিং ব্যাগের পরিবর্তে কাপড়, কাগজ,পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ, ধারক, মোড়ক ব্যবহার করার জন্য সকলকে সচেতন হতে হবে। তিনি সকল ব্যবসায়ী, দোকান মালিক, বিক্রেতাদের পলেথিনে পণ্য সরবরাহ না করার জন্য অনুরোধ জানান।এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি,পরিদর্শক মো: আ: রাজ্জাক ও মো: তানজীর আহমেদ,মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্য-সচিব শাহানুর ইসলাম ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park