
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের মানিকগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সমন্বয়ে গত ৮ অক্টোবর কেন্দ্রিয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দল মানিকগঞ্জ জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আংশিক দুই বৎসরের জন্য পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন।নবগঠিত জেলা কমিটি গতকাল বুধবার দুপুরে ঘিওরের গিলন্ড এলাকায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার পিতা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর কবরে ফুল দিয়েশ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন। পরে পাচুরিয়ায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও জিয়ারত করেন।এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা কমিটির সভাপতি ডা: জিএম এনামুল হক,সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ন সধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদকy মো. নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক মো. লুৎফর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।