1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

ফকিরহাটে চা দোকানির গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা পালপাড়া এলাকা থেকে কার্তিক পাল (৭২) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৪ জুন) দুপুর ১২টায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত কার্তিক পাল মানসা পালপাড়া এলাকার মৃত কেনারাম পালের ছেলে। পরিবারের দাবী তিনি আত্মহত্যা করেছে।পুলিশ জানান, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা মানসা পালপাড়া এলাকায় নিহত কার্তিক পালকে বাড়ির পাশে নিজ বাগানে একটি আমগাছের ডালের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানসা স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে তিনি কিভাবে মারা গেছেন তা সঠিক ভাবে জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park