
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিসিআইসি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।সাক্ষাৎকালে তাঁরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে রয়েছেন।পাশাপাশি তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সন্মানিত সদস্য এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।