1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা

পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।।বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে মন্ত্রীকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান করা হয়।মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ বাংলাদেশের জোন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি ও দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মন্ত্রীর হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট তুলে দেন।সাক্ষাৎকালে তরঙ্গ নিউজের প্রকাশক লায়ন মোঃ দেলোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।সৌজন্য সাক্ষাৎকালে লায়ন্স নেতৃবৃন্দ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। সাক্ষাৎ শেষে লায়ন্স নেতৃবৃন্দ মন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর হাতে আনুষ্ঠানিকভাবে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট তুলে দেন।সাক্ষাৎকালে লায়ন্স নেতৃবৃন্দ ও মন্ত্রীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park