1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।সাক্ষাৎ শেষে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানান। এ সময় লায়ন্সের বিভিন্ন কার্যক্রম ও সামাজিক-সেবামূলক কর্মকাণ্ড নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন।বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও শুভেচ্ছায় পরিপূর্ণ। সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আরও বিকাশ ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park