1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা

খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

এজি রানা, খুলনা। খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম আয়োজন ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার। খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে বিকেল ৪টা ৩০ মিনিটে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা ও সাহিত্যসভা অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে সাহিত্য, সংগঠন ও শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘খুলনা রত্ন’ সম্মাননায় ভূষিত করা হবে। তারা হলেন— প্রবীণ সংগঠক ও সাহিত্যিক রুহুল আমিন সিদ্দিকি, সদ্য প্রয়াত কবি, সাংবাদিক ও কলামিস্ট এম হেফজুর রহমান (মরণোত্তর) এবং প্রখ্যাত শিশুসাহিত্যিক আশরাফুন্নেসা দুলু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মুহম্মদ ইয়াইয়াহ আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য আলোচক প্রফেসর আব্দুল মান্নান এবং খুলনা কবি-সাহিত্যিক ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এস এম আইয়ুব আলী। ফোরামের অনুষ্ঠান সমন্বয়ক ও সদস্য সচিব আজাদুল হক আজাদ এক বিবৃতিতে সাহিত্যপ্রেমী, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিমনা সকলকে স্ববান্ধব অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।আয়োজকদের প্রত্যাশা, গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে খুলনার সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের সৃজনশীল চর্চায় এ আয়োজন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park