1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

ভেদরগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জাময়াত উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়ালা জামায়াতের আয়োজনে (১৯ আগষ্ট) বুধবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা কোরআন চত্বরে বিশাল জশনে জুলুস বের হয়। জুলুসটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোরআন চত্বরের সামনে এসে শেষ হয়।পরে সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া শেষে সাধারণ মানুষ ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল- মাদানী নূরানী হাফেজী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা গাজী ফারুক আবেদী।ভেদরগঞ্জ উপজেলা জাকের পার্টি কর্মী গ্রুপের সভাপতি মোঃ মোক্তার সরদারের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায়, এসময় উপস্থিত ছিলেন, মাওলানা ইসমাইল হোসেন আল কাদেরী , মাওলানা নিজাম উদ্দিন জিহাদী, হজরত মাওলানা মোঃ সিরাজুল ইসলাম আনসারী, হাফেজ কারী মাওলানা মাসুম বিল্লা।আরো উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মান্নান রাড়ি, ভেদরগঞ্জ উপজেলার দলিল লেখক কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল জব্বার রাড়ি, ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবুল বাশার চোকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিন বেপারী, মোঃ সেকান্দার তালুকদার, মোঃ দুলাল খলিফা, মোঃ নাজমুল তালুকদার, মোঃ আনোয়ার হোসেন আনু মোল্লা, মোঃ আজম মুন্সি, মোঃ রফিকুল ইসলাম মুন্সি, মোঃ সালাউদ্দিন কাদেরী, মোঃ মুন্না সিকদার, মোঃ শাহীন বেপারী, মোঃ রাজিব বেপারী, মোঃ অনন চোকদার, মোঃ গোলাম রাব্বি, মোঃ গিয়াস উদ্দিন চোকদার, মোঃ তাজুল ইসলাম সহ আহলে সুন্নাত ওয়াল জাময়াতের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park