1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনায় অনুমোদনহীন স্থাপনা ও চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণে জনজীবন অস্বস্তি ও ঝুঁকির মুখে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক।।খুলনা নগরীর নাগরিক জীবন যাপনে পরিকল্পনাবিহীন স্থাপনা নগরায়নের হুমকি।কেডিএ ও কেসিসি নিয়ন্ত্রিত নকশা ও নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে স্থাপনা ঘরবাড়ি দোকানপাট কল-কারখানা এমনকি বহুতল ভবনও। যেখানে নেই রাস্তা-ঘাটের কোন সুব্যবস্থা।যেখানে প্রবেশ করা সম্ভব না ফায়ার ব্রিগেডের মত জরুরি গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স।এমনকি কেউ মারা গেলে লাশ বের করার মতো খাটিয়াও প্রবেশ করতে পারে না। অনেক জায়গায় রাস্তা ৩/৪ ফুটও নেই। অথচ বাড়িঘর ৪ থেকে ৮ তলা বিশিষ্ট ভবন।এমনই এক ইমারত তৈরী হতে চলেছে নগরী সোনাডাঙ্গা এলাকার বয়রা ক্রসরোড খাঁ বাড়ী এলাকায়।তথ্য অনুসন্ধানে জানা যায়, জনৈক মোঃ ইয়াছিন আলী হাওলাদার, পিতা- হায়দার আলী হাওলাদার, বাড়ি নং- ১১০/৩। বাড়িটির বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। স্থাপনার সামনে জায়গা তো ছাড়েনই নাই বরং চলাচলের রাস্তা দখল করেছে। জানা যায় কেডিএ বা কেসিসির দাপ্তরিক অনুমোদন বিহীনভাবে গড়ে উঠেছে। আরও পরিলক্ষিত হয়, উক্ত বাড়ির সামনে দিয়ে নির্মিত একমুখী রাস্তা যা খুবই সংকীর্ণ। যেখানে আছে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। এমনিভাবে ইমারত নির্মাণ হলে রাস্তা বড় হওয়ার কোনো সুযোগ তো থাকবেই না বরং সাধারণ মানুষ নিয়ম না মানতে অভ্যস্ত হবে।এভাবে চলতে থাকলে সরকার তথা সংশ্লিষ্ট দপ্তর যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন অজুহাতে এই সকল দুর্নীতি ও অনিয়মে ব্যবস্থা না নেওয়ায় আর্থিকভাবে আখের গোছাতে সক্ষম হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।সরেজমিনে অত্র এলাকার অধিবাসীদের সহিত আলাপকালে তাদের ভিতর ভীষণ ক্ষোভ ও কষ্ট উপলব্ধি হয়। কেডিএ ও কেসিসি কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে কঠোর ব্যবস্থা ও হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park