1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন আবুল কালাম মোল্লা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।।সারাদেশের ন্যায় আজ ০২ জুলাই থেকে শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা।এ উপলক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়ন-সহ জেলার সর্বস্তরের পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম মোল্লা।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এইচএসি ও সমমানের পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা এবং কর্মজীবনের ভিত্তি গড়ে দেয়আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সারা বাংলাদেশে আমাদের শরীয়তপুরের মুখ উজ্জ্বল করবে।পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষার হল নিয়ে কোনো রকম মানসিক চাপ বা দুশ্চিন্তা না করে, অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে হবে।তোমাদের মেধার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থীদের জন্য একটি শান্ত ও সুন্দর পারিবারিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে।মোঃ আবুল কালাম মোল্লা সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরীক্ষার গৌরবময় সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। একইসঙ্গে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park