1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় এক জন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অপরাধে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল (১৭ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ ও সমাবেশে যোগ দিতে শ্রীমঙ্গলে আসবেন। সেই লক্ষ্যে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নানান কর্মযজ্ঞ চলছে। সেখানে নিমির্তব্য মঞ্চের সামনের মাঠে হঠাৎ এক যুবক একাধিকবার জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অসংলগ্ন আচরণও করতে থাকেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, ছেলেটি সম্ভবত নেশাগ্রস্ত ছিল। সে মঞ্চের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিল। পরে সেখানে থাকা লোকজন তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বুধবার শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park