
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।মৌলভীবাজারের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে, গত মঙ্গলবার (৯ জুন) রাতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম মোঃ লিটন ৩২ স্থানীয় ভাবে (কুইচ্চা লিটন) নামে পরিচিত, সে শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার চান্দিনা থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। মামলার বিচারে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ।আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে বাংলাদেশ পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।