1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

মাগুরায় নেশার টাকার জন্য ছোট ভাইয়ের বাড়িতে আগুন, সর্বস্ব পুড়ে ছাই

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

 

স্টাফ রিপোর্টার’ আক্তার হোসেন বাবলু।।মাগুরার মহম্মদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন ছোট ভাইয়ের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সিজয় মাহমুদ আকাশ। তিনি ওই গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি ও বিক্রি করতেন। সম্প্রতি তিনি জোরপূর্বক কিছু আসবাবপত্র বিক্রি করলে বিষয়টি নিয়ে তার মা ও ছোট ভাইয়ের স্ত্রী মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের বিষয়টি জানতে পেরে আকাশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার দিন বিকেলে তিনি ছোট ভাই বিজয় মাহমুদ চাঁদের স্ত্রীকে গালিগালাজ ও বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে বিকেল ৫টার দিকে বৃষ্টির মধ্যেই তিনি বাড়িতে আগুন ধরিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যান।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। পরে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চরম অসহায় হয়ে পড়েছেন। ষাটোর্ধ্ব মা সিমা পারভীন এবং ছোট ভাইয়ের পরিবার বর্তমানে দিশেহারা অবস্থায় রয়েছেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park