1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

সখিপুরে জোরপূর্বক ছোট ভাইয়ের মালিকানাধীন গাছ কেটে নিলো বড়ো ভাই

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের সখিপুর থানা ডিএম খালী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড রাড়ি কান্দি গ্রামে সম্পত্তির পূর্ব বিরোধের জের ধরে জোরপূর্বক ছোট ভাইয়ের মালিকানাধীন গাছ ও অন্যান্য ফসলাদি কেটে নেয়ার অভিযোগ উঠেছে মোঃ ওয়ালীউল্লাহ রাড়ি (৭৫), গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান রাড়ির মেয়ে নাছিমা বাদী হয়ে শরীয়তপুর জজ কোটে মামলা ও সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী নাছিমা বেগম বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধীয় মামলা শরীয়তপুর বিজ্ঞ আদালতে চলমান। সর্বশেষ গত ২২ মে ২০২৬ ইং, সকালে আমাদের মালিকানাধীন লাখ টাকার গাছ মোঃ ওয়ালীউল্লাহ রাড়ি ও তার সঙ্গীয় লোকজন কাটিয়া নিয়া যায়। এ সময় বাঁধা সৃষ্টি করলে আমাকে প্রাণে মারার জন্য উদ্যত্ত হইলে আমি প্রাণ রক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করি। তিনি আরও বলেন, আমার বাবা হাবিবুর রহমান রাড়ি অনেক আগেই মারা গেছেেন, আমরা এখন এতিম, আমার চাচা মোঃ ওয়ালীউল্লাহ রাড়ি আমাদের যায়গা জমি সঠিক ভাবে বুঝিয়ে না দিয়ে সে তার ইচ্ছে মতো জমির বেশি অংশ দখল করে রাখছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই, এবং আমাদের জায়গা জমি বন্টন করে আমার বাবা যতটুকু পায় ততটুকু আমাদের যেন বুঝিয়ে দেওয়া হয়।মোঃ হেদায়েতউল্লাহ রাড়ি বলেন, আমারা ৬ ভাই ৩ বোন আমার বাবা অনেক সম্পত্তি আমাদের জন্য রেখে গেছেন। কিন্তু আমাদের ভাই বোনের মধ্যে এখনো কোনো জমি-জমা সঠিক ভাবে বন্টন হয়নাই, যখন আমার ভাইকে বলি জমি-জমা সঠিক বন্টন করে আমারটা আমাকে বুঝিয়ে দেন তখুনি আমার ভাই বিভিন্ন অজুহাত দেখান। আমার ভাই ওয়ালীউল্লাহ রাড়ি আগে ঢাকা সিটি কর্পোরেশনে চাকরি করতেন সে অনেক চালাক। সে অধিক পরিমাণ জমি জোরজবস্তি করে দখল করে রাখছেন। এবং আমাকে কিছু না বলে মৎস্য খামারিদের কাছে কয়েক বিঘা জমি লিজ দিছে আমি কিছুই জানিনা, এখন আবার লাখ টাকার গাছ বিক্রি করছে। গাছ কাটতে বাধা দিলে বিভিন্ন ভয়-ভীতি দেখায়, আমরা মারামারি করতে চাইনা, আমার ওয়ারিশ আমি যতটুকু পাই ততটুকু যেন সঠিকভাবে বুঝিয়ে দেয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।এ ব্যাপারে অভিযুক্ত মোঃ ওয়ালীউল্লাহ রাড়ি বলেন, আমাদের অঞ্চলে কেউ লিখিতভাবে জমিজমা বন্টন করে না, আমি এলাকার মুরুব্বীদের নিয়ে বসে মৌখিকভাবে বন্টন করেছি।এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park