
নিজস্ব প্রতিবেদক।। খুলনায় ভয়ংকর আন্তর্জাতিক ভিসা প্রতারক চক্রের সন্ধান মিলেছে। অভিযুক্ত দম্পতি মাহমুদা আক্তার ও নাঈম আহমেদের বিরুদ্ধে ভুয়া ভিসা ও জাল বিমান টিকিট দিয়ে দৌলতপুরের এক পরিবারের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী পরিবারের দাবি, ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৩ বছরে বিভিন্ন দফায় টাকা নেয় এই চক্র। পরে দেওয়া ভিসা ও টিকিট যাচাই করে সবই ভুয়া বলে জানতে পারেন তারা।ঘটনার পর ২০২৫ সালের ১০ অক্টোবর খানজাহান আলী থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযানে নেমে ওই দম্পতিকে আটক করে। তবে আদালতে আপোষনামা করে ৮ লাখ টাকা ফেরত দিয়ে বাকি টাকা পরিশোধের মুচলেকায় জামিন পেয়ে যায় তারা।এরপর থেকেই প্রায় ৬ মাস ধরে পলাতক রয়েছে অভিযুক্ত দম্পতি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে একাধিক ভিসা প্রতারণার মামলা রয়েছে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল দ্রুত আসামিদের গ্রেপ্তার করে পুরো প্রতারক চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।