1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঢাকায় জুলাই যোদ্ধা এক নিখোঁজ ব্যক্তিকে ঘিরে উদ্বেগ: পরিবারে চরম উৎকণ্ঠা

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

 

সোনিয়া তালুকদার।। খুলনার ডুমুরিয়া উপজেলার চহেড়া গ্রামের বাসিন্দা মোঃ সায়েদ হাবিব (Md Sayed Habib) গত ২৮শে এপ্রিল (মঙ্গলবার) থেকে নিখোঁজ রয়েছেন। তিনি পেশাগতভাবে ঢাকার ধানমন্ডি এলাকায় (সায়েন্সল্যাব সংলগ্ন) কর্মরত ছিলেন এবং একজন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত।পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, সেদিন বিকাল আনুমানিক ৪টার দিকে তার সঙ্গে সর্বশেষ কথা হয়। প্রতিদিনের মতো ডিউটি শেষে তিনি কিছু সময়ের জন্য বাইরে বের হন। তবে এর পর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেদিন রাত প্রায় ৯টার দিকে তার সর্বশেষ অবস্থান হাতিরঝিল এলাকায় শনাক্ত করা হয়।পরিবার জানায়, সায়েদ হাবিব একজন অত্যন্ত শান্ত, ভদ্র ও সুস্থ মস্তিষ্কের মানুষ। তার সঙ্গে কারো কোনো ধরনের বিরোধ বা ব্যক্তিগত শত্রুতা ছিল না। ফলে তার এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ তার কোনো সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য: ০১৯৭৪-২৪৩৪৬৪ (মুরসালিন রামিম), ০১৯৭৯-৭৪১৯৬২ (রিয়াজ উদ্দিন)।পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সায়েদ হাবিবকে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে।সবশেষে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়েছে, তিনি যেন নিখোঁজ ব্যক্তিকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park