1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার,মোফাজ্জল হোসেন।। টাঙ্গাইলের কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে নাগবাড়ি ইউনিয়নের নোয়াপাড়া কলেজ পাড়া দারুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।১লা জানুয়ারি কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, জেলা সংগঠক , সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য শেখ শাজাহান, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন।আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এতিমদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।উল্লেখ্য,কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি উপজেলার ছিন্নমূল,এতিম,দু:স্থ ও শীতার্তদের মাঝে সাতদিন ব্যাপী কম্বল বিতরণ কর্মসূচী গ্রহণ করে। ১ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এতিমদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।বিতরণকালে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সংগঠকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park