1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি, নেওয়া হয়েছে হাসপাতালে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

দিগন্ত রিপোর্ট :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরাজী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি মোট ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়াসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।ওই পোস্টে ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় তার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা পাঠানো হয়, যেখানে তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কার কথাও জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park