1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

তোফাজ্জেল হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি।।টাঙ্গাইলে মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ভিক্টোরিয়া রোডে জেলা কার্যালয়ে দোয়া মাহফিল ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাঈদ।তার নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সালমান আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার তালুকদার বিজয় ‘সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ। এসময় অন্যান্য সুধীজনও অংশগ্রহণ করেন। ইতিহাস থেকে জানা যায়, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়।পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ১০ ডিসেম্বর যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park