1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১৭ মামলার আসামি তারা শিকদার ৫০ পিস ইয়াবাসহ আবারও গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইরে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী তারা শিকদারকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জয়মন্টপ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।গ্রেফতারকৃত মো. তারা শিকদার (৫৫) সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকার মৃত ছকেল শিকদারের ছেলে।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সিংগাইর থানার উপপরিদর্শক পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সূত্রে খবর পান যে পূর্ব ভাকুম এলাকায় নিজ গোয়ালঘরে অবস্থান করে তারা শিকদার ইয়াবা বিক্রি করছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পুলিশ তাকে আটক করে এবং তার লুঙ্গির ডান কোচর থেকে নীল বায়ুরোধক পলিপ্যাকেটে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।পুলিশ আরও জানায়, তারা শিকদারের বিরুদ্ধে সিংগাইর ও ঘিওর থানাসহ বিভিন্ন জেলায় মোট ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে মাদক, চুরি, ডাকাতি ও জুয়া আইনের মামলাও অন্তর্ভুক্ত।এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তারা শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মোট ১৭টি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park