1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ইঞ্জিনিয়ার এম.এ রাজ্জাকের সংবাদ সম্মেলন: চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।।মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ইঞ্জিনিয়ার এম.এ রাজ্জাক মানিকগঞ্জ সদর থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতিগত ১০ নভেম্বর (সোমবার) বিকেল তিনটায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের সামনে তাকে মারধর করা হয়।

তিনি জানান, হামলাকারীদের হাতে ছিল রোড বাসে ব্যবহৃত লাঠি। তারা তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে এলাকাবাসী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের সরিয়ে দেয়।

ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক উনি হলেন মানিকগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ভগবানপুর উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা শেষ করে চলে যাওয়ার পরই এই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আটিগ্রাম ইউনিয়ন বিএনপি থেকে শুরু করে মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপি এবং জেলা বিএনপিতে তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park