1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুর পদ্মা সেতুর প্রান্তে অবরোধ, ট্রাকে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।এতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে সেতু এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।সকাল সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার হলেও এক্সপ্রেসওয়েতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালে নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আওয়ামী লীগের কর্মীরা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত অন্তত আধা কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা আটকে পড়া যানবাহনের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার জানান, গতকাল ঢাকায় আমাদের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ সেতু এলাকায় অবরোধ চলছে,তাই শ্রমিকরা নিরাপত্তার কারণে বাস বন্ধ রেখেছেন।পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়ে পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park