1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

অন্যের মানবাধিকার সংস্থাকে নিজে চেয়ারম্যান পরিচয় দিয়ে অভিনব প্রতারনা 

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

জেলা প্রতিনিধি খুলনা।। Centre For Enforcement of Human Rights and Legal Aid (CEHRLA) নামক একটি মানবাধিকার সংগঠনের স্ব-ঘোষিত ভূয়া চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান মাহমুদের প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। মাহমুদুল হাসান  নামের ঐ প্রতারক সারা বাংলাদেশে কমিটি গঠন, কার্ড বানিজ্য, ওকিটকি সরবরাহ এবং মানবাধিকার ড্রেস দেওয়ার কথা বলে গ্রমের সহজ সরল মানুষকে প্রতারিত করে চলছেন। শুধু তাই নয় তার বিরুদ্ধে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সচিবের সিলমোহর ও জাল সাক্ষর করার গুরুতর অভিযোগ। আর এ সবই তিনি করেছেন Centre For Enforcement of Human Rights and Legal Aid (CEHRLA) এর ভূয়া চেয়ারম্যান সেজে। সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান খুলনার ফুলবাড়ি গেটের শেখ শাহিন হোসেন সহ অমিত তালুকদার, মোঃ রফিকুল ইসলাম,মোঃ জুসেল, মাহবুবুল আলম সবুজ, মোঃ আল আমিন ও জাহারুল ইসলাম এর অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারি “Centre For Enforcement of Human Rights and Legal Aid” (CEHRLA) যাকিনা জয়েন্ট স্টক থেকে ১৯৯৮ সালে নিবন্ধন করা। যার নম্বর S-1934(110)/98। এই সংস্থার  চেয়ারম্যান কাজী ফয়জুল হক মৃত্যু বরন করার পর থেকে সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর মধ্যে পরিচালনা পর্ষদের অনেকেই মারা যান।এই বিষয়টা জানতে পেরে কতিপয় অসাধু কর্মকর্তার জোগ সাজেসে মাহমুদ নিজেকে এই সংস্থার চেয়ারম্যান ঘোষণা দিয়ে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারনা করে চলছে।এ বিষয়ে মাহমুদুল হাসান জানান এই সংস্থার চেয়ারম্যান কাজী ফয়জুল হক তার মৃত্যুর আগে আমাকে স্ট্যাম্পে লিখিত দিয়ে গেছে যার ক্ষমতায় আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।কোন সংস্থা স্ট্যাম্পের মাধ্যমে কাউকে লিখিত দেওয়া যায় কিনা এ বিষয়ে জানতে চাইলে আরজিএস এর একজন এডভোকেট বলেন এটা অসম্ভব এবং আইনবহির্ভূত। স্ট্যাম্পে লিখিত বিষয়ে সংস্থার মহাসচিব (আসল) সৈয়দ আব্দুর রহমান বলেন কাজী মাহমুদুল হাসান একজন প্রতারক ঠকবাজ। জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মের নথি অনুযায়ী তার চেয়ারম্যান বা কোনো সাধারণ সদস্য পদে নাম না থাকা সত্ত্বেও তিনি নিজেকে সংস্থার চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে আসছেন।খুব শীঘ্রই তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park