1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী সমবেত হন। এ সময় শহরের যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটে।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায় মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, সদস্য সচিব রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও রাজপথে সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসমাবেশই প্রমাণ করে মানিকগঞ্জে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। র্যালি ও সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলে ঐক্যের জানান দিয়েছে।পাশাপাশি যানজলাচল ব্যাহত হওয়ার কারণে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জেলা বিএনপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park