1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় স্থানীয় এক সাংবাদিককে হুমকি-মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

স্টাফ রিপোর্টার : খুলনা খালিশপুরের গোয়ালখালীতে মুশফিকুর রহমান নামে দৈনিক প্রবাহের এক সাংবাদিক ও তার জ্যেষ্ঠ ভাই সরোয়ার হোসেনের প্রাণনাশের হুমকি ও মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।এই ঘটনায় সাংবাদিক মুশফিকুর বাদী হয়ে খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।জিডিতে উল্লেখ করা হয় , গত ২০২২ সালের ১ অক্টোবর খুলনার আদালতে সাজ্জাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন মুশফিক।সে মামলায় পূর্ব পরিচিত সুমাইয়া, পিতা:আবু সালেহ সাক্ষী হিসেবে লিখিত স্বাক্ষর করেন। আসামিপক্ষের নিকট থেকে অর্থনৈতিক সুবিধা নিয়ে আদালতে সাক্ষী দেয়নি । এছাড়া জিডিতে অভিযোগকারী মুশফিকুর ও তার ভাই সরোয়ারকে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করে। আজ ১৬ই জুলাই আনুমানিক দুপুর ১২:৪৫ মিনিটে খালিশপুর এর গোয়ালখালী এলাকায় মুশফিকের নিজ বাসায় এসে মামলা তোলার জন্য চাপ প্রয়োগ করে। এছাড়া ওই সাংবাদিককে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এক পর্যায়ে মামলা না তুললে এই সাংবাদিক ও তার পরিবারকে বিভিন্ন মামলায় ফাঁসাবে বলে ভয় ভীতি দেখায় সুমাইয়া।গোয়েন্দা সূত্রে জানা যায়, এই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন।এ বিষয়ে মুশফিকের বড় ভাই সরোয়ার খান পলাশের সাথে কথা বললে তিনি বলেন, খুলনার নামকরা প্রতারক সাজ্জাদের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারনা ও জালজালিয়াতের মামলা রয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আমার ছোট ভাইয়ের পূর্ব পরিচিত সুমাইয়াকে সাক্ষী রাখা হয়।আর্থিক সুবিধা নিয়ে সুমাইয়া এখন সাজ্জাদের কথামতো আমাদের হয়রানীর চেষ্টা করছে। আজ আমাদের বাড়িতে এসে সকলের সামনে হত্যা ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে গেছে।এ বিষয়ে থানা সূত্রে জানা যায়, সাধারণ ডায়েরি ও অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park