1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন সাত তলা ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছে।মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওই শ্রমিকের নাম মো. হারুন হোসেন (৩২)। তিনি ভোলার লালমোহন উপজেলার হাজীগঞ্জ গ্রামের আমির হোসেনের ছেলে।জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের সপ্তম তলা থেকে নীচে পড়ে যাওয়ার পর হারুনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঠিকাদার সালাউদ্দিন সরকার জানান, নিহত হারুন সম্পর্কে আমার ফুপাতো ভাই। প্রায় ছয় মাস ধরে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন এই ভবনে ফোরম্যান হিসেবে কাজ করতো সে। মালিকপক্ষকে বার বার নিরাপত্তা ব্যবস্থা করার পরও তারা সে ব্যবস্থা করেনি।আরেক শ্রমিক জানান, বাড়িতে হারুনের মা-বাবা, স্ত্রী ও সাত বছর বয়সী একিটি মেয়ে শিশু রয়েছে। ভবনটিতে কাজ করার জন্য কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। ঝুুঁকি নিয়েই কাজ করতে হয় এখানে।এদিকে, পুলিশ হাউজিং সোসাইটির কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ঠিকাদারকে পুরো কাজের দায়িত্ব দেয়া হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্বও তার।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বলেন, নিহত শ্রমিককে যেন শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা করা হয় সে বিষয়ে মালিক পক্ষকে নোটিশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park