1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জ প্রেসক্লাবে দ্বী-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত ; সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক শাহানুর

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোট দিয়েছেন।নির্বাচনে সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার), যুগ্ম সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (বিজয়টিভি) এবং কোষাধ্যক্ষ শাহীন তারেক (দৈনিক ইনকিলাব)।সহ-সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে শাহজাহান বিশ্বাস (দ্য নিউ এজ) ৪৭ ভোট ও আবুল বাশার আব্বাসী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন)।সাধারণ সম্পাদক পদে শাহানুর ইসলাম (দৈনিক নয়া দিগন্ত) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (দৈনিক আমার দেশ) ৬ ভোট ও মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি) ৫ ভোট পান।সহ-সম্পাদক পদে জাহিদুল হক চন্দন (রাইজিং বিডি) ৩০ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম লিটন (ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ২৩ ভোট।ক্রীড়া সম্পাদক পদে আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল আলীম (দেশ টিভি) পেয়েছেন ২২ ভোট।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার সুজন হোসেন (বার্তা২৪ডটকম) পেয়েছেন ৩৬ ভোট এবং প্রতিদ্বন্দ্বী সোহেল হোসেন (ঢাকা পোস্ট) পেয়েছেন ১৭ ভোট।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক ভোরের কাগজের সুরুজ খান। নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক যুগান্তরের মতিউর রহমান ও দৈনিক সমকালের অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park