1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে হাসপাতাল-ক্লিনিকে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড-জয়রা এলাকায় ‘আল-মদিনা জেনারেল হাসপাতাল’ ও বাসস্ট্যান্ড কাচাবাজারে ‘মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে’ বিভিন্ন অনিয়মের দায়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ‘আল-মদিনা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা ও ‘মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( নেজারত শাখা ) মো. আহসান উল হক এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে দেখা যায়, হাসপাতাল দুটিতে প্রয়োজনীয় ডাক্তার ও নার্স না থাকাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।আল-মদিনা হাসপাতালে অভিযানের সময় মো. আহসান উল হক বলেন, একটা হাসপাতালের লাইসেন্স পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া লাগে সেই ক্রাইটেরিয়া ফিলাপ না করার কারণে উনারা লাইসেন্স পায় নাই এবং দীর্ঘদিন যাবৎ তারা লাইসেন্স ছাড়াই হাসপাতাল চালাচ্ছেন। এই অপরাধের জন্য আমরা তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছি এবং কিছু নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে সেগুলো প্রতিপালন না হলে আমরা আরো কঠিন ব্যবস্থা গ্রহণ করব।এছাড়াও ‘মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে ডিউটি ডাক্তার না থাকা ও হাসপাতাল কর্তৃপক্ষের কিছু গাফিলতির কারণে তাদেরকেও জরিমানার আওতায় আনা হয়।একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সঠিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park