1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার রূপসায় ফেনসিডিলসহ বিক্রেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 

রূপসা খুলনা প্রতিনিধি।। র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে শহিদল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে।মামলা সূত্রে জানাযায়, খুলনা জেলার রূপসা থানার জাবুসা মোড়ে র‌্যাব-৬মাদক উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ১৯ জুন রাত ১২ ঘটিকার সময় ডিউটি করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে এক ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসতেছে।উক্ত সংবাদ পেয়ে একই তারিখ রাতে খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে রাত ১২টা ২০ মিনিটের সময় ইমাদ পরিবহন দাঁড় করায়। এসময় এক যাত্রী একটি বস্তাসহ বাস থেকে নেমে রাস্তার উপরে রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে শহিদুল ইসলাম এর দেহ ও বস্তা তল্লাশিকালে ড্রামের ভিতর হতে আসামী নিজ হাতে ২০০বোতল ফেনসিডিল বের করে দেয়। এ ব্যাপারে শহিদুলের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নং-১২।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park