1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ, তদন্ত চেয়েছে ট্রাম্প

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

ডেস্ক রিপোর্টঃ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মার্কিন বিচার বিভাগকে তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, নির্বাচনটি “কারচুপি করে চুরি করা হয়েছিল”। পাঁচ বছর আগের সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছিলেন। সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “কারচুপি করে তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্র্যাটদের কারচুপি! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ ও চুরি করা, এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি। তিনি আরও লেখেন, “আমাদের দেশকে দেখুন, একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর কী অবস্থা হয়েছে! এখন সবই পরিষ্কার। এরপরই ট্রাম্প “আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কেলেঙ্কারি” নিয়ে সর্বোচ্চ উৎসাহে তদন্তে নামতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “যদি তদন্ত না হয়, তাহলে এমন ঘটনা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে আবারও ঘটবে। ট্রাম্প আবারও আগাম ভোটের বিরোধিতা এবং ভোটার পরিচয়পত্র আইনের প্রতি সমর্থন জানান। ক্যালিফোর্নিয়ার ব্যালট নীতির সমালোচনা করে তিনি দাবি করেন, “লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে। পোস্টের শেষে তিনি রিপাবলিকানদের উদ্দেশে লেখেন, “বুদ্ধি খাটাও রিপাবলিকানরা, খুব বেশি দেরি হওয়ার আগেই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park