
দিগন্ত রিপোর্ট।। রাজধানীর হাতিরঝিল প্রভাতী সংঘের ১৪তম বার্ষিক সাধারণ সভা আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকাল ৫টায় রেমন টাওয়ারের সিওয়াইসিএল অফিস, আফতানগরের কনফারেন্স হলে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।হাতিরঝিল প্রভাতী সংঘের সভাপতি মোঃ হারুনুর রশীদ দুলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংঘের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রেহান মিয়া, সহ-সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি তৌশিক আহমেদ হিরন, সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা লিয়াকত আলী, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ), মজিবুর রহমান (সহ-সাধারণ সম্পাদক), আবুল বাশার (সহ-সাধারণ সম্পাদক), এস এম সাখাওয়াত হোসেন, মোঃ শামসুল আলম, মোঃ রবিউল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সদস্য মো. এমদাদ হোসেন এবং ক্লাবের কোষাধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।সভায় বক্তারা হাতিরঝিল প্রভাতী সংঘের দীর্ঘ পথচলা ও নিয়মিত শরীরচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ২০১১ সালের ২৬ অক্টোবর হাতিরঝিল প্রভাতী সংঘের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১৫ বছর ধরে সংগঠনটি মানুষের শরীর ও মনকে সুস্থ, সবল ও প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চার কার্যক্রম পরিচালনা করে আসছে।বক্তারা জানান, প্রতিদিন ফজরের নামাজের পর সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুই ঘণ্টা হাতিরঝিল প্রভাতী সংঘের সদস্যদের শরীরচর্চা ও ব্যায়ামের অনুশীলন চলে। নিয়মিত এই শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রেও সংঘটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে বক্তারা উল্লেখ করেন।বার্ষিক সাধারণ সভায় সংঘের সাংগঠনিক কার্যক্রম, দীর্ঘদিনের পথচলা এবং নিয়মিত শরীরচর্চার ধারাবাহিকতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা পারস্পরিক মতবিনিময় করেন এবং সংঘের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানের এক পর্যায়ে দৈনিক ফলাফলের বিশেষ ক্রোড়পত্র উদ্বোধন করেন হাতিরঝিল প্রভাতী সংঘের সভাপতি মোঃ হারুনুর রশীদ দুলাল।সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় সংঘের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।