
নিজস্ব প্রতিবেদক খুলনা।। হাজী কল্যাণ সোসাইটির ব্যবস্থাপনায় গমেনেচ্ছু হজ্বযাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি আজ বৃহষ্পতিবার খুলনার খালিশপুরের বয়রা বাজারস্থ হাজ্বী লকিবউদ্দীন এস্টেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (উপ সচিব) মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন খুলনার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার এবং খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোশতাক আহমেদ।প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সোসাইটির সভাপতি আলহাজ্ব এস কে সাইদুর রহমান সাঈদ।অনুষ্ঠানে বক্তারা হজের গুরুত্ব, করণীয়-বর্জনীয়, ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থানসহ হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তারা হজ্বযাত্রীদেরকে ধৈর্য, শৃঙ্খলা এবং পরস্পরের প্রতি সহমর্মিতা বজায় রেখে পবিত্র হজ পালন করার আহ্বান জানান।প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজ্বযাত্রীরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে হজের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের জ্ঞান ও প্রস্তুতি আরও সুদৃঢ় হয়েছে।অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে সকল হজ্বযাত্রীর সফল ও নিরাপদ হজ্ব পালন কামনা করা হয়।