
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।২৭ অক্টোবর (রোববার) উপজেলা যুব দলের আয়োজনে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আফরোজা খান রিতার নির্দেশনায় হরিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এ মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ প্রায় তিন শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষাসহ ডায়াবেটিস ও অন্যান্য রোগের পরীক্ষা নিরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমাস মিয়া, মাসুম শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হান্নান মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক উপজেলা যুবদলের শাকিল মোল্লা প্রমুখ।