
ডেস্ক রিপোর্ট।। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামালকে মগবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।তিনি জানান, শেখ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি।