1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে সাহিদা আক্তার (২২) নামের গৃহবধূ আত্মহত্যা করেছে।সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।মৃত. সাহিদা আক্তার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণ পাড়া এলাকার প্রবাসীর সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়। পাঁচ বছর আগে বিয়ে হয় তাঁদের। স্বামী বিদেশ যাওয়ার পর সাহিদা আক্তার, তার মা এবং শাশুড়িসহ তিনজন থাকতেন এই বাড়িতে।নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, সকালে ফজরের নামাজ শেষ করে বউকে রুমে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া পাইনা। কেবিনের ভিতর থেকে ছিটকানি লাগানো ছিল, ভাবলাম ভিতরেই আছে। সকালে রান্নার সময় হলে তাও না উঠলে দরজায় ধাক্কা দিলেও কোন সাড়া পাওয়া যায় না। চালের ফাকা দিয়ে উঁকি দিয়ে কেবিনে তার ঝুলন্ত দেহ ঝুলতে দেখি। চিৎকারে আশেপাশের লোকজনে এগিয়ে আসে।এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মৃত. সাহিদা আক্তারের মুঠোফোন পুলিশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং মুঠোফোন পর্যালোচনা করে তার মৃত্যুর বিষয়ে জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park