1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই : সিইসি

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।‘দিনের ভোট দিনেই হবে, রাতে নয়’ বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে।’শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে কমিশন কোনো দলীয় সরকারের অধীন নয়। তাই নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের নিয়মেই নির্বাচন হবে, সেভাবেই প্রস্তুতি চলছে। আগমী ভোটে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনব্যবস্থার ওপর ভোটারদের আস্থা ফিরিয়ে আনা, মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসা।
সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সুষ্ঠু নির্বাচনের পথে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর অপতথ্য ও ভুল তথ্য ছড়াচ্ছে। এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। বিশ্বের উন্নত দেশেও অপতথ্য ও ভুল তথ্যের কারণে নির্বাচন স্থগিত করার ঘটনা আছে। এআইও একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও মারাত্মক। কমিশন যেকোনো ধরনের প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ রোধে সতর্ক আছে।নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বা জালিয়াতির সুযোগ যাতে তৈরি না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। এ সময় নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি দেশের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ বিষয়ে এখনো কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park