1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী।সঙ্গে ছিলো আরো অন্তত ২ জন।তাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলে মারা যান স্বামীও।ধামরাই উপজেলার বালিথা এলাকায় এঘটনা ঘটে।মানিকগঞ্জ জেলার গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী সুলতানার মরদেহ নিয়ে মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে যাচ্ছিলেন স্বামী ফরিদুল ইসলামসহ আরো কয়েকজন।বেলা সোয়া ১২ টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের চাকা ফেঁটে যায়।এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্স ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামূখী লেন পরিবর্তন করে ঢাকামূখী লেনে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে ঘটনাস্খলেই মারা যান ফরিদুল। এসময় অ্যাম্বুলেন্সে থাকা হেনা খাতুন ও রাইসুল ইসলাম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, সুলতানার বাবার বাড়িতে মরদেহ দাফনের জন্য মানিকগঞ্জ জেলার ধানকোড়া গ্রামে আনার সময় বালিথা এলাকায় তাদের বহনকারী আ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।এসময় সুলতানার স্বামীও নিহত হন।পরিবারের আবেদনের প্রেক্ষিতে যথাযথভাবে আইনী প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ উভয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park