1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

সোনাডাঙ্গা থানা তাঁতীদল সভাপতির শয্যাপাশে মহানগর নেতৃবৃন্দ অসুস্থ ডাঃ আব্দুল হালিম মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন নেতারা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা।।অসুস্থ সোনাডাঙ্গা থানা তাঁতীদল সভাপতি ডাঃ আব্দুল হালিম মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার শয্যাপাশে ছুটে গেছেন খুলনা মহানগর তাঁতীদলের নেতৃবৃন্দ। এ সময় নেতারা তার চিকিৎসার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।গত ৫ অক্টোবর, বাদ মাগরিব, কেন্দ্রীয় তাঁতীদলের নির্বাহী সদস্য ও খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক জনাব মোঃ আবু সাইদ শেখের নির্দেশক্রমে মহানগর তাঁতীদলের নেতৃবৃন্দ ডাঃ আব্দুল হালিম মোড়লের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর তাঁতীদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট মোঃ আসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ আলমগী হোসেন রাজা, সদর থানা তাঁতীদল সভাপতি মিয়া আতিয়ার রহমান বাবু, খালিশপুর থানা তাঁতীদল সভাপতি শেখ আব্দুর রহিম, খানজাহান আলী থানা তাঁতীদল সভাপতি কাজী বেলাল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন খালিশপুর থানা তাঁতীদল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা তাঁতীদল সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দিপু, খালিশপুর থানা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ মোল্লা, খালিশপুর থানা তাঁতীদল সহ-সভাপতি বারেক হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল শিকদারসহ খুলনা মহানগর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ডাঃ আব্দুল হালিম মোড়লের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে অসুস্থ নেতার পাশে থেকে তার চিকিৎসা ও সুস্থতার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।তাঁতীদল নেতৃবৃন্দের এই মানবিক উদ্যোগ দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park