1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

সেলফি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে সেলফি বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩৮)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের কামারদিয়া এলাকার বাসিন্দা।শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, তারা মিয়া বসুন্ধরায় চাকরি করতেন। সকালে মোটরসাইকেলে নিয়ে অফিসে যাওয়ার সময় গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পাড় হতে গেলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির সেলফি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park