1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

সুন্দরবনে দস্যুতা দমনে কঠোর অবস্থানে কোস্ট গার্ড, নিরাপত্তায় বাড়ছে আস্থা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

মাসুম হাওলাদার।। সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।বৃহস্পতিবার (১৮ জুন) সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি বলেন, সরকারের নির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর মাধ্যমে বনদস্যুদের বিরুদ্ধে সফল অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে দস্যু চক্রগুলো ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে এবং সম্প্রতি কুখ্যাত ডাকাত ছোট সুমনসহ কয়েকজন সদস্য আত্মসমর্পণ করেছে।তিনি আরও জানান, মোংলার জয়মনির ঘোলে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া স্থাপনের ফলে বনদস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে গেছে, যা সুন্দরবনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সম্প্রতি হারবারিয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে মহাপরিচালক বলেন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উপকূলীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখতে হবে এবং সুন্দরবনের নিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষায় অপরাধসংক্রান্ত তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর মাধ্যমে সহযোগিতা করতে হবে।বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের জনগণের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং সামুদ্রিক ও উপকূলীয় সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park