1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সুনামগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের স্বাগত মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

 

এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি।।পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্মিছিল করেছে জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখা।বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা সদরে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির রোদ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে অনুষ্ঠিত স্বাগত মিছিল পরবর্তী পথ সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা আমির ডা হারুনুর রশীদ,উপজেলা নায়েবে আমির মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওঃ দেলোয়ার হোসেন, সহ সেক্রেটারী মাও: সিদ্দিকুর রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।পথ সভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে অন্তত রোজাটা যেনো রাখতে পারে, সারাদিন রোজা শেষে ইফতারটা যেনো অন্তত করতে পারে।রোজাদারদের কষ্ট হয় এমন কিছু দয়া করে করবেন না।সরকারের উদ্দেশ্যে বলেন,। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ । এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয় মিছিল পরবর্তী পথ সভায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park