1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৬ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার উপ-পরিদর্শক (নিঃ) পার্থ শেখর ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল টিনশেড ঘরে অভিযান চালিয়ে বিপাশা (২৭), মো. রাসেল (১৯) ও নাজমা বেগম (৫৫) নামে তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৯ কেজি গাঁজা ও সাদা রঙের একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে বিপাশা মানিকগঞ্জের সিংগাইরের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে, মো. রাসেল শরীয়তপুরের গরীবের চর এলাকার সালাউদ্দিনের ছেলে এবং নাজমা বেগম ময়মনসিংহের বিরই-দত্তের বাজার এলাকার মৃত আনছার আলীর মেয়ে।সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিক আজম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-১০, তারিখ-০৭/০৪/২০২৫) দায়ের করা হয়েছে এবং আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বলেন, “জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park