1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

সিংগাইরে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

মানিকগঞ্জে প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে খুন করেছে তার চাচাতো দুই ভাই।শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার ছিলেন এবং চার সন্তানের জনক ছিলেন।নিহতের মেয়ে স্মৃতি জানান, তাদের পরিবারের সঙ্গে চাচাতো ভাই স্বাধীন ও জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেঁটা দিয়ে হানিফকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park