1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

সিংগাইরে চোলাই মদসহ স্বামী–স্ত্রী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ দক্ষিণপাড়ায় একটি বাড়ি থেকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। মদ মজুত ও বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সিংগাইর থানা–পুলিশ এ অভিযান চালায়।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে এসআই পার্থ শেখর ঘোষের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে যায়। উপস্থিতি টের পেয়ে দম্পতি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. আমিনুর খান (৩০) ও তাঁর স্ত্রী মোছা. সেলিনা (২৩)।অভিযানের সময় বাড়ির একটি কক্ষ থেকে চারটি গ্যালনে মোট ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি গ্যালনে ৫০ লিটার করে মদ ছিল। উদ্ধার মদের বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মদ জব্দ করে নমুনা সংগ্রহ করে পুলিশ।এসআই পার্থ শেখর ঘোষ বলেন, ‘গ্রেফতার দম্পতি দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করছিলেন। মদ বিক্রির জন্যই মজুত করা হয়েছিল।’ অন্য কেউ জড়িত আছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।পালানোর সময় আমিনুর বাড়ির টিনের বেড়া ও কাঠে ধাক্কা লেগে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আহত হন। তাঁকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনার বিষয়ে এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ২৪(গ) ও ৪১ ধারায় মামলা করেছেন। গ্রেফতার দম্পতিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park