1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সিংগাইরে খেলাফত মজলিসের উদ্যোগে এমপি প্রার্থীর মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর বাজারে খেলাফত মজলিসের মানিকগঞ্জ ২ আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিনকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার টার দিকে বড় কালিয়াকৈর বাজারে বলধারা ইউনিয়নের জনগণের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী মাওলানা আব্দুস সালাম।খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বলেছেন, জনগণ তাকে সুযোগ দিলে সিংগাইর-হেমায়েতপুরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করবেন। তিনি বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কাজ করবেন।তিনি আরও অঙ্গীকার করে বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। বেকারত্ব কমিয়ে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবো। ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন-ভাতার আওতায় আনার উদ্যোগ নেবো। সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”এছাড়া কৃষি ও যোগাযোগ খাতেও মানিকগঞ্জ-২ আসনে ব্যাপক উন্নয়ন সাধনের আশ্বাস দেন তিনি।বক্তারা বলেছেন, এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, উন্নত ভবিষ্যৎ গড়তে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে সবাইকে মাঠে নেমে তার পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।মতবিনিময় সভায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ ২ আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন,পীরে কামেল মাওলানা জেলা সভাপতি নূরুল ইসলাম ফরায়েজী,জেলা সেক্রেটারি মুফতি আবু বকর বিন আইউব,মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সামসুল ইসলাম,সিংগাইর উপজেলার সেক্রেটারী ডা. আশরাফ আলী,বলধরা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম,সিংগাইর উপজেলার যুব বিষয়ক সম্পাদক মাওলানা মনোয়ার হোসেনসহ স্থানীয় নেতা-কর্মী, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park