1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সিংগাইরে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সফিউদ্দিন খান এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম।আলোচনা সভায় বক্তব্য রাখেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, জয়মন্টপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য খান মো. হাবিবুল আলম, আ. মান্নান, সাবেক কাউন্সিলর আ. গফুর, আমজাদ হোসেন, সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনূর রহমান সৌরভ, পৌর বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক কাউন্সিলর নূর আলম বাবুল, বিএনপি নেতা ছানোয়ার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, সদস্য সচিব গোলাপ, ছাত্রদল নেতা মিল্টন, খলিল, রিদয়, মুন্না, জীবনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মী।বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করেন এবং দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।দোয়া পরিচালনা করেন উপজেলার গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park