1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

ক্ষমতার অপব্যবহার, রায় জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে কয়েকটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার কিছু পর তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার।

গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১১ সালের ১৭ মে বয়সজনিত কারণে অবসরে যান। আওয়ামী লীগ সরকারের সময় তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর তিনি পদত্যাগ করেন।

বিচারপতি খায়রুল হকের কয়েকটি রায় ও কর্মকাণ্ড বিচারাঙ্গনে বিতর্কের জন্ম দেয়। অবসরের কয়েক দিন আগে দেওয়া একটি রায়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যা রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রায় জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে কয়েকটি মামলা হয়।

গত বছরের আগস্টে ঢাকা ও নারায়ণগঞ্জের পৃথক আদালতে এসব অভিযোগে তিনটি মামলা হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় ঘিরে জালিয়াতির অভিযোগ, দুর্নীতি ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ‘দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park