1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বনানীতে সংসদ সদস্য আলী আসগর লবিকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা শ্রীমঙ্গলে অপহরণের পর গণধর্ষণ-গ্রেপ্তার তিন সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি” লায়ন জিএম হাফিজুর রহমানকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা সম্মাননা স্মারক পেলেন শেখ মোস্তাফিজুর রহমান ও লায়ন খান আকতারুজ্জামান নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত পরিবেশমন্ত্রীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বরগুনায় সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ খুলনার রূপসায় যু”বকের গু”লিবিদ্ধ লা”শ উ”দ্ধার. গুলশানে লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের GAT Conclave অনুষ্ঠিত শোভনা ভূমি অফিসে কর্মকর্তার কক্ষে ‘দালাল’ বসে সরকারি কাজ করার অভিযোগ” নামজারি-খতিয়ান সবই নিতে হয় দালালের মাধ্যমে

সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না : হামিম

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

অনলাইন ডেস্ক।।নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কোনো নেতাকর্মীর চাকরি হবে না বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, কারণ এরা (ছাত্রলীগ) দেশের শত্রু। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক।ফেসবুক পোস্টে হামিম লিখেছেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ ওরা এ দেশের শত্রু।ছাত্রদলের এই নেতা বলেন, ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত। বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মনস্তাত্বিকতার অধিকারী তাদের। তবে কোনো দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।ছাত্র শিবিরকে ছাত্রলীগের আশ্রয়স্থল দাবি করে হামিম বলেন, সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলব- দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।অতীতে ৭১ এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park