1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাবেক এমপি হেনরি ও তার স্বামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব।র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ০৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জয়ী হন হেনরী। ২০০৮ সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থেকে সরাসরি সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। কিন্তু সেবার বিএনপির রুমানা মাহমুদের কাছে পরাজিত হন।পরে ২০১৪ সালে জান্নাত আরা হেনরী দলীয় মনোনয়ন হারান। এই আসনে প্রথমবার মনোনয়ন পেয়ে পেশায় চিকিৎসক হাবিবে মিল্লাত সংসদ সদস্য হন। তিনি সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জামাতা। ২০১৮ সালেও হাবিবে মিল্লাতে আস্থা রাখে আওয়ামী লীগ এবং জয়ী হন তিনি। ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে হাবিবে মিল্লাত বাদ পড়েন।জান্নাত আরা হেনরী গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

খুলনা গেজেট/এএজে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park